ভারতে ব্রিটিশ কারি শিল্পকে তুলে ধরতে এক বাংলাদেশির উদ্যোগ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ মে ২০১৯, ০২:১৭আপডেট : ১২ মে ২০১৯, ০২:২৩

বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও যুক্তরাজ্যভিত্তিক সাময়িকি ‘কারি লাইফ’ এর সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ ব্রিটিশ কারি শিল্পকে দক্ষিণ এশিয়া ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, চলতি বছরই কলকাতায় এক উৎসবে তিনি ব্রিটিশ কারি শিল্পকে সবার সামনে তুলে ধরবেন।

কারি লাইফের প্রতিষ্ঠাতা সৈয়দ বেলার আহমেদ(বামে) ও সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্যের অর্থনীতিতে দেশটির কারি শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। অর্থনীতিতে এর আনুমানিক অবদান ৩ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড। উল্লেখযোগ্য সংখ্যক রেস্টুরেন্ট বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশদের দ্বারা পরিচালিত।

যুক্তরাজ্যের সেরা সব রন্ধনশিল্পীদের নিয়ে ১ জুলাই কলকাতার অনুষ্ঠিতব্য উৎসবে ‘ব্রিটিশদের সেরা’টা তুলে ধরতে চান বেলাল আহমেদ। তিনি বলেন, আশা করি এই উৎসবে শুধু ব্রিটিশ রান্নার সেরাটাই নয় বরং ভারতীয় রন্ধনশিল্পীদের সঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি হবে। কলকাতার রাজকুটির পাঁচ তারকা হোটেলে ৮ জুলাই পর্যন্ত চলবে দ্য টেস্ট অব ব্রিটেন কারি ফেস্টিভাল নামের এই উৎসব। এর উদ্দেশ্য হলো গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রন্ধনশিল্পীদের হাতে গড়ে ওঠা রন্ধনপ্রণালী বৈশ্বিকভাবে উপস্থাপন করা। ইতোমধ্যে এই উৎসব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে।

কোবরা বিয়ার এর প্রতিষ্ঠাতা লর্ড কারান বিলমোরিয়া বলেন, ব্রেক্সিটের এই সময়ে আমরা যখন ব্রিটিশ বাণিজ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছি তখন ব্রিটিশ কারি তুলে ধরার এর চেয়ে ভালো সময় আর হয় না।

আয়োজকরা জানান, খাবারের মেন্যুতে ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারের সঙ্গে চিকেন টিক্কা কিংবা ঝালফ্রেজির মতো মসলাযুক্ত খাবারও উপস্থাপন করা হবে। ব্রিটিশ দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের শীর্ষ রন্ধন শিল্পী মার্ক পয়েন্টন। তিনি ‘বেস্ট অব ব্রিটিশ’ মেন্যু প্রদর্শন করবেন আর বাংলাদেশি দলটি করবে ব্রিটিশ কারি। এই দলে রয়েছেন কেন্ট এর তাজ কুইজাইনের প্রধান পৃষ্ঠপোষক আবুল মনসুর, রোশনি রেস্টুরেন্টের আমির আলি, ডারহাম কাউন্টির ক্যাপিটাল রেস্টুরেন্টের সৈয়দ জহুরুল ইসলাম ও সানবারির শাহিন রেস্টুরেন্টের শাহিন মিয়া। এছাড়া খাবারের মান যাচাইয়ে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ শামসুল ইসলামও থাকবেন।

পয়েন্টন বলেন, আমি কলকাতায় ভালো মানের ব্রিটিশ খাবার উপস্থাপনের জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত সবাই দারুণ উপভোগ করবেন।

রাজকুটিরের প্রধান সুব্রত দেবনাথ বলেন, আমরা টেস্ট অব ব্রিটেন কারি ফেস্টিভাল আয়োজন করে ও ব্রিটিশ রন্ধনশিল্পীদের আমন্ত্রিত করতে পেরে আনন্দিত।

বেলাল আহমেদের ‘কারি লাইফ’ সাময়িকিটি ব্রিটিশ কারি শিল্পের মুখপত্র হিসেবে স্বীকৃত। বাংলাদেশি ও ভারতীয় হাজার হাজার রেস্টুরেন্টের এক লাখেরও বেশি পাঠক এই ম্যাগাজিনটি পড়েন।

 

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম