ক্যানসার ছড়ানোর অভিযোগে মনসান্টোর ২০০ কোটি ডলার জরিমানা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ মে ২০১৯, ২০:২৭
image

মনসান্টোর আগাছা নাশক ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত দম্পতিকে দুইশো কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ দিতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুরি। সোমবার (১৩ মে) এ রায় দেওয়া হয়। রাউন্ডআপ নামক ওই স্প্রে নিয়ে এ পর্যন্ত তৃতীয় দফায় জরিমানার কবলে পড়লো মনসান্টো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাউন্ডআপ নামক আগাছা নাশক
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কেমিক্যাল কোম্পানি মনসান্টোর বর্তমান মালিক জার্মান ফার্মাসিউটিক্যাল করপোরেশন বায়ের। এ কোম্পানির তৈরি আগাছা নাশক ব্যবহার করতেন আলভা ও আলবার্টা পিলিয়ড দম্পতি। তারা দুইজনই নন হজকিন্স লিম্ফোমা (এনএইচএল) ক্যানসারে ভুগছেন। সোমবার (১৩ মে) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের জুরি রায় দিয়েছে, এ দম্পতির ক্যানসার হওয়ার জন্য মনসান্টো কোম্পানি দায়ী। ক্ষতিপূরণ বাবদ আলভা ও আলবার্টা দুইজনের প্রত্যেককে ১০০ কোটি ডলার করে পরিশোধ করতে মনসান্টোকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া খেসারত হিসেবে অতিরিক্ত সাড়ে পাঁচ কোটি ডলারেরও বেশি পরিশোধ করতে বলা হয়েছে।

পিলিয়ড দম্পতির প্রত্যেকের বয়স ৭০ এর কোটায়। সান ফ্রান্সিসকো থেকে ৪০ মাইল পূর্বে লিভারমোরে থাকেন তারা। নিজেদের বাড়ি ও জায়গা-জমিতে ৩০ বছরেরও বেশি সময় ধরে রাউন্ডআপ স্প্রে ব্যবহার করেছেন এ দম্পতি। ২০১১ সালে আলভার হাড়ে এনএইচএল ক্যানসার শনাক্ত হয়। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়েছিল। আর ২০১৫ সালে এনএইচএল ব্রেন ক্যানসারে আক্রান্ত হন আলবার্টা।

বিশ্বজুড়ে আগাছা নাশক হিসেবে রাউন্ড আপ স্প্রে বিপুলভাবে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, নন হজকিন্স লিম্ফোমা (এনএইচএল) ক্যানসারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এ স্প্রের ভূমিকা রয়েছে। এর আগে গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়া ডেওয়েনে জনসনকে ২৮ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল ক্যালিফোর্নিয়ার আদালত। আর এ বছর এডউয়িন হার্ডেমান নামে এক ব্যক্তিকে ৮ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়। আর সোমবার (১৩ মে) পিলিয়ড দম্পতিকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।    

বায়ের ও মনসান্টো বার বারই দাবি করে আসছে রাউন্ডআপ স্প্রে ব্যবহার করা নিরাপদ এবং তা ক্যানসারের জন্য দায়ী নয়। তারা সবগুলো রায়ের বিরুদ্ধেই আপিল করছে।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম