পশ্চিমবঙ্গে নজিরবিহীন পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ২১:৫৫আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০১

ভারতে এই প্রথম কোনও রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগ করল দেশটির নির্বাচন কমিশন। দিল্লি থেকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন সাংবাদিক সম্মেলন করে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দিল্লির নির্বাচন সদনে গিয়ে পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচন নিয়ে অভিযোগ জানানো হয়। কমিশনও এ রাজ্যে কী ঘটছে, সে বিষয়ে নজর রেখেছিল। এই দু’টি বিষয় পর্যালোচনা করার পর কমিশনের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে নজিরবিহীন পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনে তৃতীয় বৃহত্তম রাজ্য পশ্চিমবঙ্গ।সেখানে নরেন্দ্র মোদির বিজেপি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্সমতা নিতে চায়। মঙ্গলবার বিজেপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংহিসতার ঘটনায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজপথে টহল দিচ্ছে সেনা সদস্যরা। পুলিশ জানায়, তৃণমূল কংগ্রেসের কোনও সদস্যকে গ্রেফতার করা হয়নি। তবে স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এই সহিংসতার বিরুদ্ধে তদন্ত করবে।

ইতোমধ্যে সব দলের নির্বাচনী প্রচারণা বাতিলের ঘোষণা দিয়েছেন তারা। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কারণ দেখিয়ে নজিরবিহীন ভাবে আগামিকাল শুক্রবার রাত দশটার পর থেকে রাজ্যে শেষ দফার ভোট প্রচার বন্ধ করে দেয় তারা।

আগামী ১৯ মে এই রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হগবে। সপ্তম তথা শেষ দফার নির্বাচনে এ রাজ্যে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, উত্তর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে ভোটগ্রহণ। এই সব কেন্দ্রগুলিতে  ১৬ মে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলি প্রচারের শেষ সুযোগ পাবে।

/এমএইচ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী