মন্দির পরিদর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ মোদি

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ১২:৫৬আপডেট : ১৯ মে ২০১৯, ১৪:০৪
image

কেদারনাথের গুহায় প্রায় ১৭ ঘণ্টা কাটানোর সময় সেখানকার মন্দিরে প্রার্থনার পাশাপাশি পূজা অর্চনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১৯ মে) ধ্যান শেষ করে গুহা থেকে বের হয়ে আসার পর মন্দির পরিদর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মন্দির পরিদর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ মোদি শেষ ধাপের লোকসভা নির্বাচনের একদিন আগে নির্বাচন কমিশনের বিশেষ অনুমতি নিয়ে শনিবার দুই দিনের সফরে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান উত্তরাখন্ডের কেদারনাথ ও বদ্রিনাথ মন্দির যান মোদি। লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণকে সামনে রেখে শনিবার (১৮ মে) হিমালয়ের কেদারনাথ মন্দিরের কাছের একটি গুহায় রাতভর ধ্যান করেন তিনি।

রবিবার গুহা থেকে বের হয়ে আসার পর মোদি বলেন, ‘দু'দিন আমাকে নিজের মত কাটানোর সুযোগ দিয়েছে বলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর শনিবার সকালে চতুর্থবারের মতো কেদারনাথ পরিদর্শনে যান মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার  মন্দির এলাকায় অবতরণ করে। শনিবার টুইটারে দেওয়া পোস্টে কেদারনাথকে সুমহান পর্বতমালা হিসেবে উল্লেখ করেন তিনি।

কেদারনাথ মন্দিরে পূজা দেওয়ার পর প্রায় দুই কিলোমিটার পর্বোতাহরণ করে সেখানকার গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথ বেয়ে ছাতা ও লাঠি নিয়ে ওপরে উঠতে থাকা মোদির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই গুহায় রাতভর ধ্যানমগ্ন থাকার পর রবিবার সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এরইমধ্যে বদ্রিনাথের পথে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন-এ বদ্রিনাথের পথে রওনা হওয়ার খবর প্রকাশের পর এক টুইট বার্তায় চূড়ান্ত ধাপের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আহ্বান জানান মোদি।

রবিবার ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফায় ভোট দেওয়া শুরু করেছেন ১০ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার। আটটি রাজ্যের ৫৯ আসনে মোট ৯১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তারা। রবিবারের নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম