শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস পার্টিতে পদত্যাগের হিড়িক

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:২০
image

ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো দলের শোচনীয় পরাজয়ের পর হতাশ হয়ে একের পর এক পদত্যাগ করে যাচ্ছেন কংগ্রেস পার্টির নেতারা। এরইমধ্যে উত্তর প্রদেশের প্রেসিডেন্ট রাজ বাব্বারসহ তিন রাজ্যের দলীয় প্রধানরা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার (২৫ মে) দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল নিজেও পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী
সাত দফায় অনুষ্ঠিত ১৭ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা হয় ২৩ মে। এদিন নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯২টি আসনে।

উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বাব্বর নিজের কেন্দ্রে তো হেরেছেনই, সার্বিকভাবে ওই রাজ্যে দলেরও শোচনীয় পরাজয় হয়েছে। এর দায় নিয়ে দলের সভাপতি রাহুল গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বাব্বর। জানা যাচ্ছে, খোদ রাহুল গান্ধী-ও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কংগ্রেসে এ হেন ভরাডুবিতে এ বার ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে দলের অন্দরে।

ওড়িশা এবং কর্নাটকেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এখনও কর্নাটকে রাজ্য সরকার চালাচ্ছে কংগ্রেস-জেডিএস জোট। এর পরও লোকসভা নির্বাচনে সেখানে ভরাডুবি হওয়ায় কর্নাটকের কংগ্রেসের প্রচার-প্রবন্ধক এইচ কে পাতিল ইস্তফা দিয়েছেন। ওড়িশায় ২১টি আসনে মাত্র একটি দখল করতে পেরেছে কংগ্রেস। নবীন পট্টনায়েকের বিজেডির দাপটে কংগ্রেস এবং বিজেপি ওড়িশায় কোণঠাসা হয়ে পড়ে। এ অবস্থায় সে রাজ্যের কংগ্রেস সভাপতি নীরাঞ্জন পট্টনায়েকও ইস্তফা দিয়েছেন।

এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে রাহুল গান্ধীর সভাপতি পদটি। গত কাল সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হলে রাহুল বলেন, কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে। এটি কার্যনির্বাহী কমিটি ও তার বিষয় বলে এদিন স্পষ্ট করেন রাহুল। শনিবার বসবে কমিটির বৈঠক। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিন জানিয়েছে  নিজের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার পর কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। তবে তার মা কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট ও ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী এই প্রস্তাবে সায় দেননি।

গান্ধী পরিবারের দুর্গ বলে পরিচিত আমেথিতে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। অন্য একটি কেন্দ্র ওয়েনাড় থেকে অবশ্য বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। 

/এফইউ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি