হাঙ্গেরিতে নৌকাডুবি: ৭ পর্যটক নিহত, নিখোঁজ ১৯

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১১:২৯আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৩৬
image

মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছের এক নদীতে নৌকাডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার অন্তত সাতজন পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন   আরও ১৯ জন। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। বুধবার স্থানীয় সময় রাত দশটার দিকে এ দুর্ঘটনা হয়।

হাঙ্গেরিতে নৌকাডুবি: ৭ পর্যটক নিহত, নিখোঁজ ১৯

হাঙ্গেরি দিয়ে প্রবাহিত ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী দানিয়ুব পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে ঘুরতে যান। বুধবার ডুবে যাওয়া নৌকাটির নাম মারমেইড (মৎসকন্যা) বলে চিহ্নিত করা গেছে। দুটি ডেক সম্বলিত ওই নৌকা ৪৫ জন মানুষ বহন করতে সক্ষম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। এদের বেশিরভাগই দক্ষিণ কোরীয় পর্যটক। নৌকাটি তার গন্তব্যে যাওয়ার পথে ঘাঁটে ভিড়তে যাওয়া অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় এখনো ১৯ জন কোরিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন। দেশটির সরকার কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি দল হাঙ্গেরিতে পাঠানোর পরিকল্পনা করছে বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই নৌকা, ডুবুরি, স্পটলাইট এবং রাডার স্ক্যানিং যন্ত্র দিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শরু হয়। উদ্ধারকারী দল বলছে, শক্তিশালী স্রোতের কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের ব্যাপারে কোনও আশার কথা বলতে পারেনি তারা।

/বিএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন