বিজেপিকে রুখতে মমতার ‘জয় হিন্দ’ বাহিনীর যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ১০:২২আপডেট : ০৩ জুন ২০১৯, ১৭:০৫
image

৩০ মে নৈহাটিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেই ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেদিনই নৈহাটির মঞ্চ থেকে আরএসএস’র পাল্টা ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলার ডাক দেন তৃণমূল প্রধান। রবিবার (২ জুন) তার নির্দেশনা অনুযায়ী জয় হিন্দ বাহিনীর যাত্রা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

মমতা
তৃণমূল কংগ্রেস এর আগেও জয় হিন্দ বাহিনী গঠন করেছিল। রাজনৈতিক মহলের মতে, কার্যক্ষেত্রে এটা একটা ‘নামকাওয়াস্তে’ বাহিনী ছাড়া আর কিছুই নয়, এদের কোন কার্যকলাপ কখনও কারও নজরে পড়েনি। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে শীর্ষপদে বসিয়ে এবং নানা পদক্ষেপ নিয়েও এই সংগঠনকে নিজের পায়ে দাঁড় করানো যায়নি। তবে অতীতে অসফল হলেও সাম্প্রতিক রাজনৈতিক আবহে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত দেখে তৃণমূল প্রধান নতুন করে জয় হিন্দ বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছেন।

রাজ্যের প্রতিটি ব্লকে এই বাহিনী গড়ার নির্দেশ দিয়েছেন মমতা। সংঘ পরিবার বা বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে, তাদের বাহিনীর সঙ্গে টক্কর দিতে পারবে না তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি