দিল্লিতে ঈদের নামাজের সময় ‘গাড়ি হামলা’, পুলিশের ভাষ্য নিয়ে বিভ্রান্তি

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৯, ১৯:১৪আপডেট : ০৫ জুন ২০১৯, ১৯:৪৭
image

ভারতের রাজধানী দিল্লিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সময় মুসলিমদের ওপর গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছে। বুধবার সকালে পূর্ব দিল্লির এক মসজিদে ঈদের নামাজের সময় ওই হামলা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রথমে ১৭ জন আহত হওয়ার কথা জানানো হলেও পরে তারা দাবি করেন, কেউ হতাহত হয়নি।

দিল্লিতে ঈদের নামাজের সময় ‘গাড়ি হামলা’, পুলিশের ভাষ্য নিয়ে বিভ্রান্তি

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব দিল্লির খুরেজি এলাকার একটি মসজিদে গাড়ি দিয়ে হামলা চালানো হয়। নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি তুলে দেওয়া হয়। ঘটনার পর শাহদারা পুলিশের উপ-কমিশনার মেঘনা যাদব বলেন, ‘হামলায় আহত অন্তত ১৭ জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমরা তাকে গ্রেফতার করবো।’

শাহদারা পুলিশের পক্ষ থেকে উপ-কমিশনার মেঘনার বিবৃতির কিছু সময় পর দিল্লি পুলিশের এক বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ১৭ জন আহত হওয়ার তথ্য যথাযথ নয়। ‘আমরা জানতে পেরেছি হামলার ঘটনায় হতাহতের যে সংখ্যার কথা বলা হয়েছে, তা অসত্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই হামলায় কেউ হতাহত হয়নি’। তবে ঘটনার পর এলাকার মুসলিমরা বিক্ষোভ শুরু করে বলে স্বীকার করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কীভাবে নিরাপত্তা বাধা উপেক্ষা করে মুসল্লিদের ওপর হামলা হলো; তা জানতে তদন্ত শুরু হয়েছে। নামাজের সময় আশপাশের এলাকায় থাকা মানুষের জবানবন্দি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক