উত্তরপ্রদেশে ধূলিঝড় ও বজ্রপাতে নিহত ১৯

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৭ জুন ২০১৯, ১৭:৫১
image

ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে ১৯ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৮ জন। শুক্রবার রাজ্যের ত্রাণ কমিশনের এক বিবৃতির সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো হতাহতের এই তথ্য দিয়েছে।

উত্তরপ্রদেশে ধূলিঝড় ও বজ্রপাতে নিহত ১৯

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় প্রবল ধূলিঝড়। এর ফলে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এমনকি বহু বাড়ির দেয়াল ভেঙে পড়ে ঝড়ের তাণ্ডবে। সঙ্গে ছিল বজ্রপাত।

ত্রাণ কমিশনের  বিবৃতির সূত্রে সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে মইনপুরিতে ৬ জন, এটাহ‌তে ৩ জন, কাসগঞ্জে ৩ জন এবং মোরাদাবাদ, বদায়ু, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে ১ জন করে মোট  ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্তরা ঠিক মতো ত্রাণ পাচ্ছেন কিনা, তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম