ইরানে পাঁচ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা, ইসলামি বিধিভঙ্গের অভিযোগ

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৯, ১৭:৪০আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:৫২
image

ইসলামি বিধি না মানার অভিযোগ তুলে ইরানে পুলিশি অভিযানের মধ্য দিয়ে পাঁচ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তেহরান পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অভিযানের সময় ১১ জনকে আটকও করা হয়েছে।

ইরানে পাঁচ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা, ইসলামি বিধিভঙ্গের অভিযোগ

দ্য গার্ডিয়ানের খবরে ইরানের শীর্ষ পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইসলামি বিধি’ অনুসরণ না করার কারণে ৫৪৭টি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ১০ দিন ধরে অভিযান চালিয়ে এসব রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়।

তেহরানের পুলিশ প্রধান হোসেইন রাহিমি পুলিশ ফোর্সের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, যেসব রেস্টুরেন্ট ও ক্যাফে ইসলামি মূলনীতি অনুসরণ করে না, তাদের ডেকে অভিযান চলাকালে ৫৪৭টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা করলে ১১ জনকে আটক করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘সাইবার স্পেসে বিতর্কিত বিজ্ঞাপন প্রচার, অবৈধ সংগীত বাজানো ও ব্যভিচার’র অভিযোগ তুলে এসব রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম