আফগনিস্তানে ধসে পড়লো প্রাচীন দুর্গ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৯, ১৫:০০আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:০১

আফগানিস্তানের গজনীতে একটি প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গ ধসে পড়েছে। এতে পুরাকীর্তি সংরক্ষণ নিয়ে আফগানিস্তান সরকারের সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। তবে সরকারের দাবি, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ওই দুর্গটি ধসে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগনিস্তানে ধসে পড়লো প্রাচীন দুর্গ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গজনীতে একটি প্রাচীন দুর্গ ধসে পড়ছে। এর আগেও এমন বেশ কয়েকটি দুর্গ ধসে পড়েছে। সরকারের দাবি, ভারী বৃষ্টির কারণেই এগুলো ক্ষয়ে পড়েছে। তবে সমালোচকরা বলছেন, সরকারের অবহেলাই এর মূল কারণ।

গজনীর ইসলামিক ও প্রাক-ইসলামিক যুগের স্থাপত্য অনেক প্রশংসিত হয়েছে। তবে চলমান যুদ্ধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র সাবের মোহাম্মান্দ বলেন, ওই দুর্গ এর আগেও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বৃষ্টি ছাড়াও দুর্গটি মহাসড়কের কাছে হওয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

৭ শতাব্দী পর্যন্ত গজনীতে বৌদ্ধ সেন্টার ছিলো। তবে ৬৮৩ খ্রিষ্টাব্দতে সেখানে ইসলামের প্রসার বাড়ে। ১৩ শতকে চেঙ্গিস খানের মঙ্গোলিয়ান সেনাবাহিনী সেগুলো ধ্বংস করে দেয়। ওই সেনাবাহিনীর নেতৃত্ব দেন চেঙ্গিস খানের ছেলে ওগেড়েই খান। ওআইসি এই শহরটিতে এশিয়ান সিটি অব ইসলামিক কালচার বলে স্বীকৃতি দিয়েছে।

তবে তালেবানের সশস্ত্র সংগ্রামের কারণে শহরের এই প্রাচীন দুর্গগুলো বহিরাগতরা খুব একটা দেখার সুযোগ পান না।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম