এক বছরে ইভানকা-কুশনারের আয় ১১৪২ কোটি টাকা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৯, ১৭:০৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:১১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে কাজের দ্বিতীয় বছরে সাড়ে ১৩ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আয় করেছেন তার মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জারেড কুশনার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১১৪২ কোটি টাকা। আয়ের উৎস হিসেবে রিয়েল এস্টেট সম্পদ, স্টক ও বন্ড এবং বইয়ের চুক্তির কথা জানিয়েছেন এই দম্পত্তি। শুক্রবার হোয়াইট হাউসের তরফ থেকে এই আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে।

এক বছরে ইভানকা-কুশনারের আয় ১১৪২ কোটি টাকা

ওয়াশিংটন ডিসির পারিবারিক হোটেলে শেয়ারের অংশ থেকে ২০১৮ সালে ইভানকার আয়ের পরিমাণ ৩৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আয়ের আরেকটি বড় অংশ এসেছে একটি ট্রাস্ট থেকে। হাতব্যাগ, জুতা এবং গহনা বিক্রির ব্যক্তিগত ব্যবসার অর্থ ওই ট্রাস্টের মাধ্যমে আয় করেন ট্রাম্পের কন্যা। তবে এই খাত থেকে পূর্ববর্তী বছরের তুলনায় তার আয় অনেক কমে গেছে। ২০১৮ সালে এই খাত থেকে ইভানকার আয় ছিল প্রায় দশ লাখ ডলার। পূর্ববর্তী বছরে এই খাত থেকে তার আয় কমেছে অন্তত ৫০ লাখ ডলার।

গত বছরের জুলাইয়ে হোয়াইট হাউসে বাবার কাজে সহায়তা করার কাজে মনোনিবেশ করতে ফ্যাশন ব্যবসা বন্ধের পরিকল্পনা ঘোষণা করেন ইভানকা।

ইভানকার স্বামী জারেড কুশনারের আর্থিক বিবরণী অনুযায়ী নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টেমন্ট ভবন থেকে লাখ লাখ ডলার আয় করেছেন তিনি। রিয়েল স্টেট বিনিয়োগ প্রতিষ্ঠান কার্ডেতে নিজের শেয়ারের মাধ্যমে অন্তত আড়াই কোটি ডলার আয় করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম