আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৪, ০১:২৪আপডেট : ২৭ মে ২০২৪, ০১:৩০

আইপিএলের চ্যাম্পিয়ন হিসেবে কলকাতা নাইট রাইডার্স ট্রফির সঙ্গে প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি। চেক হাতে নিয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, ‘একদম অসাধারণ। দল ও প্রত্যেকের কাছ থেকে আমরা এটাই চেয়েছিলাম। ঠিক সময়ে তারা উঠে দাঁড়িয়েছে এবং অনুভূতিটা প্রকাশ করা কঠিন। এটা (অপেক্ষা) অনেক অনেক দিনের। আমরা মৌসুমজুড়ে অজেয়র মতো খেলেছি। এখন আমাদের আনন্দ করার সময়।’

রানার্সআপ হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি। একটি শিল্ডও দেওয়া হয়েছে স্মারক হিসেবে।

পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে ৫০ লাখ রুপি।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন। কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার তিনবার জিতলেন। এই আসরে ৪৮৮ রানের পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ২০১২ সালে অভিষেক মৌসুমে ও ২০১৮ সালে নারিন এই স্বীকৃতি পান।

৭৪১ রান করে টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহক বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার এক সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে রাঙিয়েছেন এবারের আসর। ১৫ ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.৬৯। যদিও তার দল এলিমিনেটরে হেরে গেছে। ২০১৬ সালের পর দ্বিতীয়বার অরেঞ্জ ক্যাপ জিতলেন কোহলি। ডেভিড (৩ বার) ওয়ার্নার ও ক্রিস গেইলের (২ বার) পর ৩৫ বছর বয়সী ব্যাটার তৃতীয় খেলোয়াড় হিসেবে একাধিকভার এই পুরস্কার জিতলেন। তার পক্ষে ক্যাপ নেন শ্রেয়াস। 

ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘এই মৌসুমে অরেঞ্জ ক্যাপ জিতে অনেক সম্মানিত আমি। উত্থানপতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি সত্যিই খুশি যেভাবে দলের জন্য পারফর্ম করেছি, বিশেষ করে শেষ অর্ধে যখন কোয়ালিফাই হতে আমাদের সব ম্যাচ জিততে হতো। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

২৪ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের বোলার হার্শাল প্যাটেল জিতেছেন পার্পল ক্যাপ। শীর্ষ বোলারের এই পুরস্কার তার পক্ষে নেন ভুবনেশ্বর কুমার। হার্শাল ভিডিও বার্তায় বলেছেন, ‘পার্পল ক্যাপ পেয়ে আমি খুবই সম্মানিতবোধ করছি। এটা ছিল চমৎকার যাত্রা। আমি আমার সতীর্থ, কোচ ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ২০২৫ মৌসুমের দিকে তাকিয়ে আমি।’

এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে হায়দরাবাদ। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন তাদের ব্যাটার নিতিশ কুমার রেড্ডি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক