ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৯, ২১:১৭আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:১৭

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার আাঘাত হানা এই ভূমিক্মেপর রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। জানা যায়নি কোনও হতাহতের খবরও।

ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ৫৩ মিনিটে বন্দা সাগরে আমবন দ্বীপের ২০৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে।  প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটি অনেক গভীরে আগাত হানায় এতে সুনামির কোন হুমকি নেই।

এর কয়েকঘণ্টা আগেই ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে রিখটার স্কেলে ৬.১ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পাপুয়া প্রদেশের আবাপুরা শহরের প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ২১ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর আচেহ প্রদেশে রিখটার স্কেলে ৯.১ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প এবং এরফলে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম