ভারতের পার্লামেন্টে পাইলট অভিনন্দনের গোঁফকে জাতীয় প্রতীক ঘোষণার দাবি

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৯, ১১:৩৬আপডেট : ২৫ জুন ২০১৯, ১১:৩৮
image

ভারতের পার্লামেন্টে সে দেশের বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের গোঁফকে ‘জাতীয় গোঁফ’ ঘোষণার দাবি উঠেছে। সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, লোকসভার কংগ্রেসদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী এই দাবি তুলেছেন।

ভারতের পার্লামেন্টে পাইলট অভিনন্দনের গোঁফকে জাতীয় প্রতীক ঘোষণার দাবি

গত ফেব্রুয়ারিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করার ১২ দিনের মাথায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। সে সময় পাকিস্তানের গুলিতে ভারতের একটি বিমান ভূপাতিত করে পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। পরে আবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

লোকসভায় কংগ্রেস নেতা অধীর বলেন, অভিনন্দন বর্তমানকে তার সাহসিকতা ও বীরত্বের জন্য যথাযথ সম্মান দেওয়া উচিত। তাকে ভারতশ্রী সম্মান দেওয়ার আহ্বানও জানিয়েছেন আইনপ্রণেতা অধীর।

২৭ ফেব্রুয়ারির ওই ঘটনার পর উইং কমান্ডার অভিনন্দন রাতারাতি মানুষের মন জয় করে নেন। একেবারে ‘জাতীয় নায়ক’ হলে ওঠেন তিনি। তখন থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে। তার মতো করে গোঁফ রাখা নয় কেবল, বাজারে তার নামে ‘অভিনন্দন শাড়ি’ বিক্রিও শুরু হয়।

সোমবার লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী বলেন, অভিনন্দনকে পুরস্কৃত করা উচিত সরকারের।

/বিএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সর্বশেষ খবর
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’