দ. কোরিয়া সীমান্তে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৯, ০৮:৪১আপডেট : ২৯ জুন ২০১৯, ১৪:৩৭

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়া সীমান্তে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এই আগ্রহ দেখান তিনি। জাপানে অবস্থানরত ট্রাম্পের জি-২০ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। শনিবার দুই দিনের সফরে সিউল পৌঁছাবেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা আবারও শুরু করাই তার এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দ. কোরিয়া সীমান্তে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে এবছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। 

শুক্রবার জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছি (প্রেসিডেন্ট মুনের সঙ্গে)। উত্তর কোরিয়ার নেতা কিম যদি এটা দেখে থাকেন তাহলে সীমান্তে আমি তার সঙ্গে দেখা করতে চাই, কেবলমাত্র হাত মিলিয়ে হ্যালো বলতে!'

ট্রাম্প বারবার বলে আসছেন উত্তর কোরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিলের পূর্বে পিয়ংইয়ংকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। তবে হ্যানয়ে বৈঠকের পর বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতার কাছে ব্যক্তিগত একটি চিঠি লেখেন ট্রাম্প। ওই চিঠির বিষয়বস্তুকে চমৎকার বলে আখ্যা দেন কিম। সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন