লিবিয়ায় অস্থিরতার জন্য দায়ী ন্যাটো: পুতিন

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ০০:৫৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:১৮

লিবিয়ায় বিদ্যমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ভাষায়, এই জোট লিবিয়াকে ধ্বংস করেছে। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী গিসেপ্পে কোঁতের সঙ্গে রোমে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা লিবিয়ায় যাচ্ছে। এতে পারিস্থিতির আরও অবনতি ঘটবে।

ভ্লাদিমির পুতিন বলেন, আপনারা কী স্মরণ করতে পারেন কে লিবিয়াকে ধ্বংস করেছে? এই সিদ্ধান্ত নিয়েছিল ন্যাটো। ইউরোপীয় বিমান থেকে লিবিয়ায় বোমাবর্ষণ করা হয়েছিল।

২০১১ সালে ন্যাটো বাহিনীর অভিযানের মুখে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত ও নিহত হন। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। বিদ্যমান অবস্থা নিয়ে পুতিন বলেন, যত দ্রুত সম্ভব লিবিয়ায় রক্তপাত বন্ধ করা জরুরি। পাশাপাশি দ্রুত সংলাপ শুরু করা দরকার।

ভ্লাদিমির পুতিন বলেন, লিবিয়ার বর্তমান সংকট নিরসনে রাশিয়ার মূল ভূমিকা নেওয়া উচিত বলে তিনি মনে করেন না। যারা এ সংকট তৈরি করেছে বিষয়টি নিয়ে তাদের কাছেই প্রশ্ন তোলা উচিত।

তিনি বলেন, আমরা এ সংকটের উত্তরণ চাই। সবার সঙ্গে কথা বলাটা জরুরি। যত দ্রুত সম্ভব রক্তপাত থামানো উচিত। দ্রুত আলোচনা শুরু করা দরকার। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি