খরচ বাঁচাতে রাষ্ট্রদূতের বাসভবনে উঠছেন ইমরান

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১১:১৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৩:১১

আগামী ২১ জুলাই তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে দেশটির কোনও বিলাসবহুল হোটেলে না থেকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। সরকারি খরচের রাশ টেনে ধরতেই এমন সিদ্ধান্ত তার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খরচ বাঁচাতে রাষ্ট্রদূতের বাসভবনে উঠছেন ইমরান পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনে থাকলে প্রধানমন্ত্রীর সফরে সরকারের ব্যয় অনেক কম হবে বলে মনে করছেন ইমরান। তবে এমন চিন্তাভাবনাকে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করছে না যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

কোনও গুরুত্বপূর্ণ অতিথি বিদেশ থেকে মার্কিন মুলুকে পা রাখার সঙ্গে সঙ্গেই তার নিরাপত্তার দায়িত্ব নেয় আমেরিকার সিক্রেট সার্ভিস। তবে নিরাপত্তার কারণে ওয়াশিংটনের যান চলাচলে যেন প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখা হয়।

প্রতিবছর শতাধিক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা ওয়াশিংটন সফর করেন। সে সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে বিষয়গুলো সামাল দেয় ফেডারেল সরকার, যাতে ওই ভিভিআইপি সফরগুলোর প্রভাব শহরের স্বাভাবিক জীবনের ওপর না পড়ে।

এমনিতেই ওয়াশিংটনের ওই এলাকায় তুরস্ক, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। সফরে একাধিক মার্কিন কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে ইমরান খানের। কিন্তু রাষ্ট্রদূতের বাসভবন আকারে তেমন বড় না হওয়ায় বৈঠক করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বারবার দূতাবাসে যাওয়া লাগতে পারে। তাতেই দুশ্চিন্তা বেড়েছে সিক্রেট সার্ভিস এবং মার্কিন প্রশাসনের। বহর নিয়ে বারবার ইমরান খান রাস্তায় বেরোলে তাতে যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের।

পাকিস্তানসহ বিভিন্ন দেশের দূতাবাসগুলো যে এলাকায় অবস্থিত সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাসভবনও রয়েছে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি