ভারতের জন্য মুক্ত হলো পাকিস্তানের আকাশসীমা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৯, ১৫:২৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৫৫

পাকিস্তানের আকাশসীমায় ভারতের বেসামরিক বিমান চলাচলে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর বালাকোট অভিযানের পর থেকেই নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমানের চলাচল আংশিকভাবে নিষিদ্ধ করেছিল ইমরান সরকার।

ভারতের জন্য মুক্ত হলো পাকিস্তানের আকাশসীমা ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামায় আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিল ভারত। পরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে পড়ে দেশটির বিমান। তারপর থেকেই নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।

পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআই’কে জানান, এদিন ১২টা ৪১ মিনিট থেকে সব এয়ারলাইনস পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সিদ্ধান্তে লাভবান হবে এয়ার ইন্ডিয়া। আকাশসীমা বন্ধ থাকায় সংস্থাটির অনেক আন্তর্জাতিক ফ্লাইট ভিন্ন পথে যাতায়াত করছিল। এ কারণে তাদের প্রায় ৪৯১ কোটি টাকা ক্ষতি হয়!

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম