জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে প্রাণহানি, দগ্ধ ৩৮

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১১:৪০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১১:৫৯

জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত ৩৮ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন স্টুডিওর তিন তলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে প্রাণহানি, দগ্ধ ৩৮

গার্ডিয়ান জানায়, জাপানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই অ্যানিমেশন স্টুডিওটি। দগ্ধদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। পুলিশের ধারণা, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ আগুনের ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে। ‘এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে আমরা জানতে পেরেছি। মারাত্মকভাবে দগ্ধদের অনেকে জ্ঞান হারিয়েছে বলে আমি ধারণা করছি।’

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের সরঞ্জামাদি নিয়ে ৩৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও দমকল কর্মীরা অবস্থান করছেন সেখানে।  

কিয়োটো আঞ্চলিক পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, ‘এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে এ আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।’  

সাউন্ড, ইফোরিয়াম, অ্যা সাইলেন্ট ভয়েস ও ভায়োলেন্ট এভারগার্ডেন এর মতো বিখ্যাত অ্যানিমেশন তৈরি করেছে কিয়োটো অ্যানিমেশন।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম