ভারতের বিহারে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৯, ১২:৫৪আপডেট : ২০ জুলাই ২০১৯, ১২:৫৭
image

ভারতের বিহার রাজ্যে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার (১৯ জুলাই) সকালে এ গণপিটুনি ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার ঘটনায় পিঠাওরি গ্রামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।    

নিহতদের স্বজনরা হাসপাতালের সামনে কাঁদছেন

গত কয়েক বছরে উত্তর ভারতে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে গো-রক্ষকদের তাণ্ডব এবং গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইকারী সন্দেহে মুসলমান ও দলিতদের উপর হামলার সংখ্যা বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরু বিষয়ক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷ যেসব রাজ্যে এসব ঘটনা বেশি ঘটেছে তার মধ্যে বিহার একটি৷

শুক্রবার ভোরে বিহারের সারণ জেলার বানিয়াপুর গ্রামে পিকআপ ট্রাক-সহ তিন ব্যক্তির উপর নজর পড়ে স্থানীয় মানুষের। পুলিশ কর্মকর্তা হরকিশোর রায় বলছেন, নিহত তিন ব্যক্তি যখন ট্রাকে একটি বাছুর ও একটি মহিষ তুলছিলেন তখন কয়েকজন গ্রামবাসীর সন্দেহ হয়। তারা তাদের ধরে ফেলেন৷ এরপর তিনজনকে গণপিটুনি দেওয়া হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। তৃতীয় জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। 

গ্রামবাসীদের বক্তব্য, ভোর সাড়ে চারটা নাগাদ ওই তিন জনকে এলাকায় ঘুর ঘুর করতে দেখেন তারা। সঙ্গে একটি ছোট ভ্যান এবং একটি গোরু ছিল। তখনই তাঁদের পাকড়াও করে মারধর করা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে এলাকায় পশু চুরির ঘটনা ঘটছিল, তাই গ্রামবাসীরা ক্ষুব্ধ ছিলেন। তার জেরেই এই ঘটনা। পুলিশ সুপার হরকিশোর রায় জানিয়েছেন, নিহত তিন জনের নাম রাজু নাট, বিদেশ নাট এবং নৌশাদ কুরেশি। তারা পাশের গ্রামের বাসিন্দা। কী কারণে তারা ওখানে গিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম