সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় তুরস্কে মার্কিন দূত

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১১:২০আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:২২

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় তুরস্ক সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেমস জেফ্রে। রবিবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে তার এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। সফরে সিরিয়া ইস্যুতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন দূত। এছাড়া নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী নানা বিষয় তাদের আলোচনায় ঠাঁই পাবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় তুরস্কে মার্কিন দূত
সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস জেফ্রে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী আন্তর্জাতিক জোটেরও বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার আঙ্কারায় ঊর্ধতন তুর্কি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের আমন্ত্রণেই এ সফরে গেছেন জেমস জেফ্রে।

পশ্চিমা বিশ্ব যখন ইরাক ও সিরিয়ায় আইএস-এর খেলাফতের অবসান ঘোষণা করেছে; জঙ্গি সংগঠনটি তখন নিজেদের যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক বিশ্লেষণমূলক প্রতিবেদন থেকে এই আভাস পাওয়া গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রণ হারানোর পর আইএস যোদ্ধারা এখন গেরিলা যুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে। অনুসারীদেরকে গেরিলা কৌশল অনুসরণের জন্য উৎসাহিত করছে জঙ্গিরা। কীভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে পালিয়ে যেতে হবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হচ্ছে। ইরাক ও সিরিয়া ছাড়া আইএস অন্য যেসব জায়গায় নিজেদের ঘাঁটি বিস্তৃত করতে চায় সেসব স্থানে এসব কৌশল ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে জঙ্গিদের মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ পশ্চিমা দেশগুলো।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম