পুলিশ বক্সের কাছে বোমা পুঁতে রাখার দায় স্বীকার ‘আইএস’-এর

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৯, ১৪:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৪:৩৩
image

জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, বাংলাদেশের রাজধানী ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টের সামনে বোমা পুঁতে রাখার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সংস্থাটির ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।

সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইট
বিস্ফোরণের আগেই গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে খামারবাড়ি ও পল্টন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তখন বলেন, ‘খেজুরবাগান (খামারবাড়ি) ও ইউবিএল ক্রসিং (পল্টন) এলাকায় যে বোমা পাওয়া গেছে, তা আমরা নিষ্ক্রিয় করেছি। বোমাসদৃশ বস্তুগুলোর ভেতরে বোমার কন্টেন্ট কতটুকু ছিল, তা এখন বিশ্লেষণের বিষয়। আমরা ফরেনসিক করবো। আমরা প্রয়োজনে ডিএনএ টেস্টও করবো। এজন্য আমাদের একটু সময় লাগবে।’ তিনি বলেন, ‘আমাদের স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো, যারা ইতোপূর্বে এখানে কাজ করেছে, তারা হয়তো সক্রিয় থাকলেও থাকতে পারে। অবশ্য খুব আরলি হয়ে যাচ্ছে কমেন্টটি। তবে আমরা তদন্ত করছি। বিষয়টি পুরোপুরি দেখে যখন বলার মতো হবে, তখন অবশ্যই আমরা বিস্তারিত বলবো।’

সাইট ইন্টেলিজেন্স তাদের টুইট বার্তা ও ওয়েবসাইটে জানিয়েছে, আইএসের দাবি অনুযায়ী ঢাকার দুই পুলিশ চেক পয়েন্টে হামলার উদ্দেশ্যে বোমা দু’টি স্থাপন করা হয়েছিল।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম