ক্রাইস্টচার্চ হামলা: সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালনে ক্ষতিগ্রস্ত ২০০ জন

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১৭:৪১আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৫৩

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় আক্রান্ত ও তাদের স্বজনদের মধ্যে দুইশো জনকে এ বছরের হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি বাদশাহের পক্ষ থেকে তাদের ভ্রমণ ও আবাসনের যাবতীয় খরচ বহন করা হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সব মিলিয়ে এই খরচের পরিমাণ দাঁড়াবে দশ লাখ মার্কিন ডলারেরও বেশি। ক্রাইস্টচার্চ হামলা: সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালনে ক্ষতিগ্রস্ত ২০০ জন

১৫ মার্চ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নুর লিনউড মসজিদে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বেন্টন ট্যারান্ট নামে বন্দুকধারী হামলা চালালে ৫১ জন নিহত হয়। এছাড়া আরও অনেকে এই হামলায় আহত হয়। শুক্রবার নিউ জিল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুলরাহমান আল সুহাইবানি আল নুর মসজিদে বাদশাহের আমন্ত্রিত হজযাত্রীদের বিদায় জানান।

গত মার্চে হামলায় নিহতদের মধ্যে ছিলেন আয়া আল উমারি নামে এক হজযাত্রীর ৩৫ বছর বয়সী ভাই হুসেন। তিনি জানান, ওই অনুষ্ঠানে পুরুষ হজযাত্রীদের কাছে হজের সময় পরিধানের জন্য বিশেষ কাপড় হস্তান্তর করেন সৌদি দূত। আর নারী হজযাত্রীদের কাপড় সৌদি আরবে পৌঁছানোর পর হস্তান্তর করা হবে বলে জানানো হয়। উমারি বলেন, মনে হচ্ছে তার ভাই তার সঙ্গে রয়েছেন। আগামী মাসে মক্কায় তার ভাইয়ের জন্যও প্রার্থনা করবেন বলেও জানান তিনি।

বাদশাহর অতিথি হিসেবে সৌদি আরব সফর করতে পারা সম্মানের বিষয় বলেও মন্তব্য করেন আয়া আল উমারি। প্রথম দিকে এই সফর নিয়ে নিজে সংশয়ে থাকার জানিয়ে তিনি বলেন, ওই সময়ে তিনি জানতেন না তার সঙ্গে আর কতজন সৌদি যাবেন। কারণ মার্চের হামলায় তার অনেক বন্ধুই নিহত হয়েছিলেন। তিনি বলেন, হজ পালন কঠিন কাজ। বেশ কয়েকটি বিষয় রয়েছে। অনেক হাঁটতে হয় আর আবহাওয়া অনেক বেশি গরম। কিন্তু এর সবকিছুই কায়িক বিষয়। আর হজের পবিত্রতা এই ভ্রমণের সব কঠিন বিষয় সহজ করে দেয়।

ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি হলো হজ। আর প্রত্যেক সক্ষম মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করতে হয়। পাঁচ দিনের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজ পালনের মধ্য দিয়ে বৃহত্তর মানবতা ও ঐক্যের বার্তা ফুটে ওঠে।

লিনউড মসজিদের ইমাম লতিফ আলাবি জানান, এ নিয়ে তৃতীয়বারের মতো তার মক্কা সফর হলেও প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন তিনি। হামলার পর নিউ জিল্যান্ড সরকার ও এখন সৌদি সরকার মুসলমান সম্প্রদায়ের কষ্ট নিরসনে যে ভূমিকা রেখেছে তাতে তিনি আনন্দিত। তিনি বলেন, খারাপের স্থান নিচ্ছে ভালো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের কষ্টের উপশম হবে। তবে এতে বহু বছর লাগবে আর মানুষ কখনোই তার পরিবারের সদস্যদের আর দেখতে পারবে না।

২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্ট নামে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালায়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হলেও তা প্রত্যাখ্যান করেছে। জেলে বন্দি থাকা ট্যারান্টের পরবর্তী শুনানি আগামী বছরের মে মাসে অনুষ্ঠানের কথা রয়েছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম