মুসলমিদের ঈদের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অদিতি খান্না, ‍যুক্তরাজ্য
১২ আগস্ট ২০১৯, ১৯:৪৪আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৯:৪৬

যুক্তরাজ্যের ৩৩ লাখ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাজ্যের সাফল্যে ব্রিটিশ মুসলিমদের অনেক অবদান রয়েছে। জনসন বলেন, ‘ব্যবসা থেকে শুরু করে, আমাদের সরকারি খাত, সংস্কৃতি ও গণমাধ্যম, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেট দল সবখানেই মুসলিমদের অবদান রয়েছে।

মুসলমিদের ঈদের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদকে উল্লেখ করে তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায়েও মুসলিমরা অবদান রেখে চলেছেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঈদ নয়, পুরো বছরজুড়েই দুর্দশাগ্রস্তদের পাশে মুসলিমরা দাঁড়ান, দারুণ সৌজন্যবোধ দেখান। আমার মনে হয় আমরা তাদের জন্যই এই দিনটা সুন্দর করে কাটাতে পারি।

জনসন বলেন, শুধু ব্রিটেন নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম যারা ঈদ পালন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চান তিনি। তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা ব্রিটিশ মুসলিমদের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি এক টুইটে বলেন, ‘ঈদ মোবারক। আমি অনেক খেয়েছি এবং পরিবারের সঙ্গে দারুণ একটি দিন কাটিয়েছি।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন ঈদে পারস্পরিক ভালোবাসা সম্মান অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, হাজীরা হজ পালন করেছেন। আমরা ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ মনে করে সব দেশ ও জাতি এক হতে চাই। তিনি বলেন, ‘ইতিহাসের কঠিনতম সময়ে আমরা দেখেছি ও শিখেছি কিভাবে সবগুলো জাতি এক হয়ে যায়। আমাদের এই বৈচিত্রতাকে সামনে রেখে কিভাবে পরষ্পরকে সহায়তা করে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়া যায় সেটা লক্ষ্য রাখতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম