যুক্তরাষ্ট্র না করলে রাশিয়াও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না: মস্কো

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৫:২৬আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:৩৫

ইউরোপ ও এশিয়ায় যুক্তরাষ্ট্র নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে রাশিয়াও একই পদক্ষেপ নেবে। রবিবার রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। যুক্তরাষ্ট্র না করলে রাশিয়াও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না: মস্কো
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার ওই ঘোষণার পর রাশিয়াও ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। পম্পেওর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে মস্কে। ওই সময়ে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন এবং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ তোলে ওয়াশিংটন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মস্কো।

রবিবার রাশিয়া-২৪ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে মস্কো সরে দাঁড়িয়েছে। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনও পরিকল্পনা তার দেশের নেই।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে এখনও আগের অবস্থানেই অনড় রয়েছি। ওয়াশিংটন যদি ইউরোপে এ ব্যবস্থা মোতায়েন না করে তাহলে আমরাও এমন কিছু করবো না। সূত্র: রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের