কাশ্মিরে ২ ব্যক্তিকে অপহরণের পর হত্যা করেছে জয়েশ: পুলিশ

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ২০:২৮আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২৩:২৭

কাশ্মিরের পুলওয়ামা জেলার বনাঞ্চল থেকে সোমবার দুই ব্যক্তিকে অপহরণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। যাযাবর গুজ্জার সম্প্রদায়ের এই দুই বাসিন্দাকে অপহরণ ও হত্যার পেছনে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জয়েশ-ই মোহাম্মদ জড়িত বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ এইটটিন জানিয়েছে, কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটলো। কাশ্মিরে ২ ব্যক্তিকে অপহরণের পর হত্যা করেছে জয়েশ: পুলিশ

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। রাষ্ট্রপতির সম্মতির পর ওই বিলটি আইনে পরিণত হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাসহ চার হাজার মানুষকে। রাতের বেলায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তরুণদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

সোমবার স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার একটি বনের অস্থায়ী আশ্রয় থেকে অপহরণ করা হয় রাজৌরি জেলার আবদুল কাদের কোহলি ও শ্রীনগরের মানজুর আহমেদ খোনমোহকে। ওইদিনই উদ্ধারকারী একটি দল কোহলির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। আর মঙ্গলবার পাওয়া যায় আহমেদের মরদেহ।

কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিং বলেন, ‘এটা জয়েশ-ই-মোহাম্মদের হাতে গুজ্জার ছেলেদের অপহরণ হওয়ার ঘটনা। ওই ছেলেদের মরদেহ পাওয়া গেছে। আমরা ওই গোষ্ঠীকে নির্মূল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি’।

এ বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম