কাশ্মির উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ০৮:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৮:৪৮

কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। দেশটির দাবি, বৃহস্পতিবার তারা ১৮০ মাইল দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর টুইটারে সেই ভিডিও প্রকাশ করা হয়।

কাশ্মির উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানান,ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গজনভি নামে নতুন ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম হবে। বেলুচিস্তানের সোনমিয়ানি ফ্লাইট টেস্ট রেঞ্জের ৫৯ কমান্ড পোস্ট থেকে এটি নিক্ষেপ করা হয়।

নতুন এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার জন্য ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত করাচি যাওয়ার তিনটি আকাশপথ বন্ধ রাখা হয়েছে। যে স্থানে এই পরীক্ষা চালানো হয়েছে, তার আশপাশের সমুদ্রপথেও সতর্কতা জারি করা হয়েছিল। জাহাজ চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।

এ ছাড়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে ভারতকেও ২৬ আগস্ট জানিয়েছে পাকিস্তান। ২০০৫ সালের এক বিশেষ চুক্তি অনুযায়ী, দুই দেশকেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তিন দিন আগে অপর দেশকে জানানোর নিয়ম রয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’