আফগানিস্তানে মার্কিন সেনা নিহত

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৬

আফগানিস্তানে অভিযান চালানোর সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন মিশন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগানিস্তানে মার্কিন সেনা নিহত

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

শুক্রবার দেশটিতে নিয়োজিত সেনা কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই এই নিহত হওয়ার ঘটনা ঘটলো। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টা ওই নিহতের কোনও পরিচয় জানানো হচ্ছে না।  

এর আগে গত সপ্তাহেই দুজন মার্কিন সেনা হত্যার দায় স্বীকার করেছিলো তালেবান। চলতি বছর এই নিয়ে ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। তবে শুক্রবারের ওই ঘটনায় কেউ এখনও দায় স্বীকার করেনি।    

বিগত কয়েক সপ্তাহ ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সময় এই ঘোষণা সেখান থেকে অনেকটা দৃষ্টি সরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভোটারদের ওপরও এর প্রভাব পড়বে।

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’