ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১

ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি এবং দেশটির এ সংক্রান্ত দুইটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে তেহরানের দাবি, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতজানু করার যে নীতি নিয়েছে ওয়াশিংটন; তার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণা কর্মসূচির নামে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে দেওয়া হবে না। গত ২৯ আগস্ট ইরান রকেট উৎক্ষেপণের যে ব্যর্থ চেষ্টা করেছে তা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিরই অংশ। ইরানের মহাকাশ সংস্থার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, ইরানের মহাকাশ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য বিজ্ঞানীদের কাছে এই হুঁশিয়ারি বার্তা যাওয়া উচিত যে, যারা আজ তেহরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতার ফলে এক সময় ইরান পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে সক্ষম হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম