জর্ডান উপত্যকা দখলের ঘোষণা নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১
image

ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার এ পদক্ষেপ বাস্তবায়ন করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। তবে এর আগে এ বিষয়ে ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ নেওয়া হবে। জর্ডান উপত্যকা দখলের ঘোষণা নেতানিয়াহুর

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক সাত দিন আগে মার্কিন সমর্থন নিয়ে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডান উপত্যকা ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এমন একটি এলাকা, যেখানে ৬৫ হাজার ফিলিস্তিনি এবং ১১ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর বসবাস।

নেতানিয়াহু বলেন, ‘আজ আমার উদ্দেশ্য ঘোষণা করছি, নতুন সরকার গঠনের পর ইসরায়েলের সার্বভৌমত্ব জর্ডান উপত্যকা ও উত্তর মৃত সাগর পর্যন্ত প্রয়োগ করবো। নির্বাচনে ইসরায়েলের জনগণ তথা আপনাদের রায় পেলে তাৎক্ষণিকভাবে ওই পদক্ষেপের বাস্তবায়ন করবো।’

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ ভাগ এলাকা নিয়ে উত্তর মৃত সাগর (ডেড সি) ও জর্ডান উপত্যকা গঠিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন এই দখলদারিত্বের অঙ্গীকার নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তার ভাষায়, ‘এই মুহূর্তে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হবে না। আমরা ইসরায়েলের নির্বাচনের পর শান্তির জন্য আমাদের লক্ষ্য প্রকাশ করবো এবং ওই অঞ্চলে দীর্ঘ-প্রত্যাশিত নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং স্থিতিশীলতা আনয়নের জন্য সর্বোত্তম পথ নির্ধারণের লক্ষ্যে কাজ করবো।’

/এইচকে/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের