বিনোদন কর্তৃপক্ষের সমালোচনার পর সৌদি আরবে শিক্ষাবিদ আটক

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯

সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের (জেনারেল ইন্টারটেইনমেন্ট অথরিটি-জিসিএ) নীতির সমালোচনার পর দেশটির এক প্রখ্যাত শিক্ষাবিদকে আটক করা হয়েছে। কাশিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনের অধ্যাপক ওমর আল মুকবিলকে আটকের খবর নিশ্চিত করেছে কারাবন্দিদের অধিকার সংরক্ষণে কাজ করা একটি গ্রুপ। মঙ্গলবার এক টুইট বার্তায় প্রিজনার্স কন্সিয়েন্স নামের ওই গ্রুপটি জানিয়েছে ওই শিক্ষাবিদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। ভিডিওতে বলা হয়েছে, জিইএ-এর কার্যক্রমে সমাজের মূল পরিচয় বিলুপ্ত হয়ে যাচ্ছে। সৌদি শিক্ষাবিদ ওমর আল মুকবিল

প্রিজনার্স কন্সিয়েন্স বলেছে, গত দুই বছর ধরে শিক্ষাবিদ, শায়খ আর মুক্ত চিন্তার মানুষদের বিনা বিচারে আটকের ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে।

গত বছর সৌদি আরবে সঙ্গীত তারকা মারিয়া ক্যারি, জ্যানেট জ্যাকসন এবং সিন পল এর বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করে জিইএ। এর উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী সৌদি আরবের সম্মান বৃদ্ধি করা। একই বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের আওতায় ৬ হাজার চারশো কোটি ডলারের এক পরিকল্পনা ঘোষণা করে জিইএ কর্তৃপক্ষ।

তবে অধিকার কর্মীরা বলে আসছেন বিনোদনের ওপর মনোযোগ দিয়ে  সৌদি আরবের দুর্বল মানবাধিকার রেকর্ড আড়াল করা হচ্ছে। একই সময়ে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো বলছে দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসা অ্যাকটিভিস্টদেরও কারাবন্দি করছে সৌদি আরব।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম