আফগানিস্তানে ৩০ কৃষক হত্যায় ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে একটি হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।  বুধবার রাতে পাইন নাটের খামারে চালানো ওই হামলায় ৩০ জন কৃষক নিহত ও অপর ৪০ জন আহত হয়। এই হামলার জন্য পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে দায়ী করা হচ্ছিল। আফগানিস্তানে ৩০ কৃষক হত্যায় ড্রোন ব্যবহারে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি

বৃহস্পতিবার সকালে আফগান কর্মকর্তারা জানান, আগের রাতে নাঙ্গাহার প্রদেশের ওয়াজির টাঙ্গি এলাকায় আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে গেলে ভুল করে তা একটি কৃষি খামারে চালানো হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগান বাহিনী এই হামলা চালায় বলে স্বীকার করে তারা। নাঙ্গাহারের প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর এক মুখপাত্র জানান, আইএস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোন্নি লেজ্জেত বলেন, যেসব মানুষদের লক্ষ্যবস্তু বানানো হয় তাদের মধ্যে আইএস সদস্য রয়েছে বলে প্রাথমিক নির্দেশনা ছিল।  ঘটনা অনুসন্ধানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ওয়াজির টাঙ্গি এলাকার বয়স্ক উপজাতি ব্যক্তি মালিক রাহাত গুল বলেন, মূলত দিনমজুরেরা ওই খামারে কাজ করত। সারাদিনের কাজ শেষে বিশ্রামের জন্য তাঁবুর কাছে জড়ো হলে এই বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, কর্মীরা তাঁবুর পাশে আগুন জ্বালিয়ে এক সঙ্গে বসেছিল আর তখনই ড্রোন হামলা চালানো হয়।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনে আফগানিস্তানে উৎখাত হয় তালেবান সরকার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে সশস্ত্র গোষ্ঠীটি। গত কয়েক বছরে তালেবানের পাশাপাশি মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আইএসও আফগানিস্তানে সক্রিয় রয়েছে বলে দেখা যাচ্ছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কয়েক মাস ধরে আলোচনার পর সম্প্রতি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা জানায় আফগানিস্তানের শসস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে চলতি মাসে ওই আলোচনাকে মৃত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান সতর্ক করে দিয়ে বলেছে ,আফগান সরকার ও বিদেশি বাহিনীর ওপর হামলা তীব্র করে আগামী ২৮ সেপ্টেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হবে। গত কয়েক দিনে বেশ বড় ধরনের কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তালেবান।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের