দেশদ্রোহীদের আস্তানা হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়: বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশদ্রোহী ও কমিউনিস্টদের আস্তানা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রেসিডেন্ট দিলিপ ঘোষ। ভারতের ক্ষমতাসীন দলটির এই নেতা হুঁশিয়ারি দিয়ে শুক্রবার বলেন, তাদের ক্যাডাররা বালাকোটের মতো সার্জিক্যাল অভিযান (পাকিস্তানের অভ্যন্তরে চালানো ভারতীয় বিমানবাহিনীর অভিযান) চালিয়ে তা ধ্বংস করে দেবে। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলিপ ঘোষ

গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সাম্প্রদায়িক দাঙ্গা, কালবুর্গি-রোহিত, ভেমুলার খুন, এনআরসিসহ বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। পরে পুলিশ পাহারায় ফিরে যান তিনি। এই ঘটনায় শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেন বিজেপি নেতা দিলিপ ঘোষ।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র প্রেসিডেন্ট দিলিপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সরকার অলস দাঁড়িয়ে থেকে বাবুল সুপ্রিয়কে খুন হতে দেওয়ার অপেক্ষা করছিল। এ সময় ঘটনার বর্ণনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিতভাবে জানাবেন বলেও জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে শুক্রবার দিলিপ ঘোষ বলেন, ‘দেশদ্রোহী ও কমিউনিস্ট কর্মকাণ্ডের আস্তানা হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ধরণের ঘটনা সেখানে এবারই প্রথম ঘটেছে তা নয়। আমাদের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী আস্তানা নির্মূল করতে যেরকম অভিযান চালিয়েছে আমাদের ক্যাডাররাও সেরকম অভিযান চালিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেশদ্রোহীদের আস্তান নির্মূল করে দেবে’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের পদত্যাগ দাবি করেন দিলিপ ঘোষ।

/জেজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
সর্বশেষ খবর
‘সুখী-শান্ত গৃহবধূ’ আসলে কতটা সুখী ছিলেন?
‘সুখী-শান্ত গৃহবধূ’ আসলে কতটা সুখী ছিলেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
এয়ারপোর্ট কোডে কী থাকে? ওয়েস্ট পাম বিচে সেটিই প্রেসিডেন্টের আদ্যক্ষর
এয়ারপোর্ট কোডে কী থাকে? ওয়েস্ট পাম বিচে সেটিই প্রেসিডেন্টের আদ্যক্ষর
হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল
হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী