আজ থেকে খুলছে কাশ্মিরের সব স্কুল

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ০৯:৩৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:০৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে থমথমে পরিস্থিতির মধ্য দিয়েই দুই মাস পর আবার খুলছে সেখানকার স্কুল। জম্মু ও কাশ্মির প্রশাসনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ওই অঞ্চলের সব স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করার কথা। চলতি বছর ৩৭০ ধারা বাতিলের পর কারফিউ জারি করায় বন্ধ ছিল স্কুলগুলো। 

আজ থেকে খুলছে কাশ্মিরের সব স্কুল

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। ১৫ দিন বন্ধ থাকার পর সোমবার শ্রীনগরের ৯০০ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯৬টি খুলে দিলেও শিশুদের পাঠাতে ভয়ে ছিলেন অভিভাবকরা। ভয়াবহ আকারে সামরিকায়িত এ উপত্যকায় ইতোমধ্যে অবস্থান করছে ভারতীয় বাহিনীর প্রায় সাত লাখ সদস্য।

উপত্যকার সব ডেপুটি কমিশনার এবং স্কুল শিক্ষা বিষয়ক পরিচালক বশির আহমেদ খান বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। তিনি জানান, এই দুই মাস যেন শিক্ষার্থীদের কাছ থেকে কোনও টিউশন ফি বা পরিবহন ফি নেওয়া না হয়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিশ্চিত করতে বলেন, বৃহস্পতিবার যেন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে।

এছাড়া আগামী ৯ অক্টোবর খুলবে কাশ্মিরের কলেজগুলো। এর আগেও স্কুলগুলো খোলা হলেও শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। শুধু শিক্ষক আর কর্মীরা গিয়েছিলেন স্কুলে। এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য মঙ্গলবার শিক্ষক-অভিভাবক বৈঠক আয়োজনের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মির সরকারের মুখপাত্র জানান, সোমবার বৈঠকে জানানো হয়, মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। 

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
চা-বাগান, পাহাড় আর নদীর মায়াবী ঠিকানা দার্জিলিংয়ের তাবাকোশী
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার নিহত দুই জনের বিষয়ে যা জানা গেলো
সর্বশেষ খবর
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন