জলবায়ু সুরক্ষার দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ, আটক ৩০০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৭:২৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:৩২

জলবায়ু সুরক্ষা তথা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এ বিক্ষোভে যোগ দেন বিপুল সংখ্যক জলবায়ু আন্দোলকারী। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে ড্রাম ও ব্যানার নিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ১১টি স্থানে সমবেত হয়ে নিজেদের প্রতিবাদের জানান দেয়। এদিকে বিশৃঙ্খলা তৈরি ও সরকারকে অসহযোগিতার দায়ে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। জলবায়ু সুরক্ষার দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ, আটক ৩০০ ছাড়িয়েছে
এক্সটিংক্ট রেবেলিয়ন গ্রুপের ডাকে দুনিয়াজুড়ে দুই সপ্তাহের এ আন্দোলনের শুরুতেই লন্ডনে অন্তত ২০ পরিবেশকর্মীকে আটক করা হয়। পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিশৃংখলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে দিনশেষে পুলিশ জানায়, মোট ৩১৯ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট সংলগ্ন একটি সেতু এবং একাধিক সড়ক অবরোধ করে। আন্দোলনকারীদের দাবি, জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার যেন বন্ধ করা হয়; কমানো হয় কার্বন নিঃসরণের পরিমাণ। যেভাবেই হোক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে যেন ধরিত্রীকে রক্ষা করা যায়।

আয়োজক সংগঠনের দাবি, দুনিয়াজুড়ে ৬০টি দেশে একযোগে এই কর্মসূচি চলছে। তবে লন্ডনের বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছে, বিক্ষোভকারীদের আচরণ সহযোগিতাপূর্ণ নয়। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম