জার্মানিতে ভিডিও গেম প্ল্যাটফর্মে হত্যাকাণ্ড লাইভ স্ট্রিম করে বন্দুকধারী

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ০৯:২৩ আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৩৮

জার্মানিতে এক ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) হামলার চেষ্টা অনলাইনে একটি ভিডিও গেম প্ল্যাটফর্মে স্ট্রিম করে ওই হামলাকারী। সিনাগগে ঢুকতে ব্যর্থ হলেও দুজনকে হত্যা করতে সমর্থ হয় হামলাকারী। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

জার্মানিতে ভিডিও গেম প্ল্যাটফর্মে হত্যাকাণ্ড লাইভ স্ট্রিম করে বন্দুকধারী

বুধবার জার্মানির হল শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হন। গুলি করার পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এক টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে।

এরপর পুলিশ স্থানীয়দের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয়। পরে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, হামলার সময় একটি অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করেছিল হামলাকারী।  তার পরনে ছিল সেনাবাহিনীর মতো পোশাক ও সঙ্গে ছিল ভারী অস্ত্র।

ভিডিওটি এখন সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেদিন সিনাগগে ইহুদি উৎসব পালনে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ায় রাস্তায়ই দুজনকে হত্যা করে হামলাকারী।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার বলেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ আছে, যাতে বোঝা যায় হামলাকারী উগ্র-ডানপন্থী ছিল।  

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
ইউরোপের এক দেশে নির্বাচনে ভূমিধস জয়ে সরকার গঠন করছে জেন-জি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
সর্বশেষ খবর
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধের নোটিশ, টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধের নোটিশ, টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার 
মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার 
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার