কেনিয়ায় মাইন বিস্ফোরণে অন্তত ১১ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ১৭:২৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:২৮
image

কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যারিসায় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত এগারো পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সোমালিয়ার সীমান্তের কাছে টহল দেওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে এ হামলার পেছনে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।

কেনিয়ায় মাইন বিস্ফোরণে অন্তত ১১ পুলিশ নিহত

স্থানীয় সংবাদমাধ্যমকে ওই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার পেছনে রয়েছে সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব। বিস্ফোরণে পুলিশকে বহনকারী গাড়িটি মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ‘গ্যারিসার হরেহরেতে অবস্থিত সাধারণ পরিষেবা ইউনিটের অংশ ছিলেন ওই পুলিশ কর্মকর্তারা।’

এর আগে জুনে একই ধরনের আরেকটি বিস্ফোরণে কেনীয় পুলিশের ১২ জন সদস্য নিহত হয়েছিল।

/এইচকে/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম