গরুর চেয়ে নারীদের প্রতি অধিক যত্নবান হোন: মোদিকে বার্তা তরুণীর

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:২১

ভারতে মিস কোহিমা নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভিকুওনুয়ো সাচু নামের এক তরুণী। গত ৫ অক্টোবর নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাকে কী বলবেন? উত্তরে ১৮ বছরের ভিকুওনুয়ো সাচু বলেন, ‘আমি যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত হই, তাহলে তাকে বলবো গরুর চেয়ে নারীদের প্রতি অধিক যত্নবান হোন।’ তার এমন উত্তর শুনে হেসে উঠেন উপস্থিত দর্শকরা। নরেন্দ্র মোদি
সংবাদমাধ্যম ‘নাগাল্যান্ড পোস্ট' জানিয়েছে, ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন ভিকুওনুয়ো সাচু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ওই প্রশ্নোত্তর পর্বের ভিডিও। টুইটারে ইতোমধ্যেই কয়েক লাখ বার দেখা হয়েছে এটি।

গত কয়েক বছর ধরে ভারতে স্বঘোষিত গো-রক্ষকদের হাতে অভিযুক্ত গরু পাচারকারীদের ওপর ব্যাপক নির্যাতনের ঘটনা বারবার সামনে এসেছে। এমনকি ফ্রিজে গরুর মাংস  রাখা আছে এমন সন্দেহে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। গত এপ্রিলেই আসামে ৬৮ বছর বয়সী একজন মুসলমানকে গরুর মাংস বিক্রির সন্দেহে ব্যাপক মারধর করে উগ্র হিন্দুত্ববাদী গো-রক্ষকরা। শওকত আলী নামের ওই ব্যক্তিকে শূকরের মাংসও খাওয়ানো হয়। পরে পুলিশ জানিয়েছে, ব্যাপক মারধরের শিকার হওয়া ওই ব্যক্তির দোকানে আদতে কোনও গরুর মাংস পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা দুর্ভাগ্যের যে, কিছু মানুষ ওম বা গরু শব্দগুলো শুনলেই চমকে উঠেন।

জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, গরু এবং ওম-এর মতো শব্দ শুনলে কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন, দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন? সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের