লেবাননে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ২২:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:১৮
image

লেবাননের দক্ষিণাঞ্চলের আকাশসীমা থেকে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির জাতীয় বার্তা সংস্থা বুধবার (২৩ অক্টোবর) জানিয়েছে, লেবাননের কে-ফারকেলা গ্রামের ফাতিমা প্রবেশদ্বারের কাছে একজন নাগরিক শিকারি বন্দুক দিয়ে ড্রোনটি গুলি চালিয়ে ভূপাতিত করে।

লেবাননে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত

তবে লেবাননের এমটিভি দাবি করেছে, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধারা ওই ড্রোন ভূপাতিত করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্টআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীও তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। ওই ড্রোনটি ‘রুটিনমাফিক নিরাপত্তা অপারেশনে’ নিয়োজিত ছিল।

এর আগে গত ২৫ আগস্ট ইসরায়েলের দুইটি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধারা ভূপাতিত করেছিল।

হিজবুল্লাহকে নিজেদের সীমান্তে সবচেয়ে বড় সামরিক হুমকি মনে করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর কাছে ১ লাখ ৩০ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের বিপুল সংগ্রহ আছে। ২০০৬ সালে সীমান্তে প্রায় মাসব্যাপী সশস্ত্র লড়াইয়ে জড়িয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। 

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম