কাশ্মিরের প্রথম লেফটেন্যান্ট জেনারেল হচ্ছেন মোদি ঘনিষ্ঠ মুর্মু

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ০৮:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৬
image

জম্মু-কাশ্মির ও লাদাখকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এবার সেখানে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জম্মু-কাশ্মিরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে মোদি ঘনিষ্ট আমলা গিরিশ চন্দ্র মুর্মুকে। আর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হবেন রাধাকৃষ্ণ মাথুর। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতি ভবন থেকে তাদের নাম ঘোষণা করা হয়। ৩১ অক্টোবর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

কাশ্মিরের প্রথম লেফটেন্যান্ট জেনারেল হচ্ছেন মোদি ঘনিষ্ঠ মুর্মু

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করে বিজেপি সরকার। জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর নতুন দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মির ও লাদাখ।

২০১৮ সালের জুন মাসে জম্মু-কাশ্মিরের মেহবুবা মুফতি সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। ভেঙে যায় জম্মু ও কাশ্মির বিধানসভা। তার পর থেকেই রাজ্য প্রশাসনের দায়িত্বে ছিলেন সত্যপাল মালিক। তাকে এখন রাজ্যপাল হিসেবে নিয়োগ দিয়ে কেন্দ্রশাসিত গোয়ায় পাঠানো হচ্ছে।

১৯৮৫ সালে গুজরাট ক্যাডেটের আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনস্ট্রেটিভ সার্ভিসেস) অফিসার গিরিশ চন্দ্র মুর্মু বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় সংক্রান্ত  দফতরের সচিব পদে কর্মরত আছেন। গুজরাটে থাকাকালীন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল সচিব পদে দায়িত্বরত ছিলেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে মুর্মুর বিরুদ্ধে।

অন্যদিকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে মোদি ঘনিষ্ঠ আমলা রাধাকৃষ্ণ মাথুরকে। বর্তমানে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন মাথুর।

/এইচকে/
সম্পর্কিত
দাবানল-বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাহাকার
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
সর্বশেষ খবর
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেফতার
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেফতার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ