ঝড়ে ভেসে এলো ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকা (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:২৮
image

কানাডার নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকায় হ্যালোইনের রাতে (পাশ্চাত্যের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি বার্ষিক উদযাপনের দিন)  প্রবল বেগে বইয়ে যাওয়া ঝড়ের প্রভাবে ভেসে এসেছে ১০১ বছর আগে ডুবে যাওয়া একটি বিশাল নৌকা। ১৯১৮ সালে দুর্ঘটনায় জলপ্রপাতের কাছে অগভীর খাদে ডুবে যায় নৌকাটি। ১০১ বছর ধরে ডুবে থাকার পর ঝড় তুলে নিয়ে এলো সেটিকে। সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশের সরকারি সংস্থা নায়াগ্রা পার্ক বিষয়টি নিশ্চিত করে। নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে তারা।

ঝড়ে ভেসে এলো ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকা (ভিডিও)

নায়াগ্রা পার্ক কমিশনের সিনিয়র ম্যানেজার জিম হিল জানিয়েছেন, ১৯১৮ সালের ৬ আগস্ট একটি দুর্ঘটনায় ডুবে গিয়েছিলে ওই নৌকাটি। হ্যালোইনের রাতে প্রবল ঝড় ও তার জন্য তৈরি হওয়া প্রবল স্রোতের টানে নৌকাটি ভেসে উঠেছে। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভেসে যেতে দেখে সেখানে থাকা দুইজন ব্যক্তি নৌকাটিকে আটকানোর চেষ্টা করেন। তারা নৌকার নিচের দরজা ধরে এর গতি কমাতে চেয়েছিলেন। পার্ক কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের যৌথ প্রচেষ্টার এটাকে উদ্ধার করা হয়েছে। দেখুন সেই ভেসে ওঠা নৌকার ভিডিও- 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম