বেইজিংয়ে চীনপন্থী এমপিকে ছুরিকাঘাত

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:০০

বেইজিংয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন জুনিয়াস হো নামের একজন চীনপন্থী এমপি। বুধবার ভক্তের ছদ্মবেশে হংকং-এর রাস্তায় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। অনলাইনে পোস্ট করা ফুটেজে একজন লোককে ফুল নিয়ে জুনিয়াস হো-এর কাছে যেতে দেখা যায়। এ সময় একটি ছবি তোলার কথা বলে তাকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বেইজিংয়ে চীনপন্থী এমপিকে ছুরিকাঘাত
গত জুলাইয়ে সাদা শার্ট পরিহিত কয়েক ডজন মুখোশধারী হংকং-এর ইউয়েন লং স্টেশনে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ও পথচারীদের লাঞ্ছিত করে। এমপি জুনিয়াস হো ওই হামলাকারীদের সহায়তা করেছেন বলে অভিযোগ করেন গণতন্ত্রপন্থীরা। তবে ওই অভিযোগ অস্বীকার করেন জুনিয়াস হো।

বুধবার আসন্ন নির্বাচনের প্রচারণায় বের হয়েছিলেন জুনিয়াস হো। এ মাসের শেষ দিকে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

প্রচারণা চলাকালে নীল রঙের টি-শার্ট ও বেসবল ক্যাপ পরিহিত একজন তার কাছে আসেন। জুনিয়াস হো তার কাছ থেকে ফুল নেওয়ার আগেই সমর্থকবেশী ওই ব্যক্তি বলেন, সবাই আপনার প্রচেষ্টা দেখেছে। এক পর্যায়ে তার সঙ্গে ছবি তোলার জন্য মোবাইল নেওয়ার কথা বলে ব্যাগ থেকে একটি ছুরি বের করে ওই ব্যক্তি। এরপরই জুনিয়াস হো-কে ছুরিকাঘাত করে সে। পরে সমর্থকদের নিয়ে হামলাকারীকে মাটিতে শুইয়ে দেন জুনিয়াস হো।

হামলার পর একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই এমপি। তবে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আর আহত তিনজনের কেউ জ্ঞান হারানোর মতো বিপর্যয়কর পরিস্থিতিতে নেই।

এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জুনিয়াস হো বলেন, যে ‘কালো বাহিনী’ চীনপন্থী প্রার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কিন্তু আমি সাহস হারিয়ে ফেলবো না।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক