ট্রাম্পের বিপক্ষে নির্বাচনে দাঁড়াচ্ছেন ধনকুবের ব্লুমবার্গ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:০০

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে  লড়তে পারেন দেশটির বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ। নিউ ইয়র্কের সাবেক এই মেয়র মনে করেন, ট্রাম্পকে হারানোর জন্য যোগ্য কোনও প্রতিদ্বন্দ্বি নেই। তাই নিজেই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই সপ্তাহেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন বলেও জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী। 

ট্রাম্পের বিপক্ষে নির্বাচনে দাঁড়াচ্ছেন ধনকুবের ব্লুমবার্গ

২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বিরোধী ডেমোক্র্যাটিক দলের ১৭ জন নেতা ২০২০ সালের নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে জনপ্রিয়তার বিচারে তাকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন। বছোড়া মাসাচুয়েটস এর সিনেটর এলিজাবেথ ওয়ারেনও রয়েছেন এই তালিকায়।

চলতি সপ্তাহেই ডেমোক্রেট প্রার্থী হিসেবে কাগজপত্র তৈরি করবেন ৭৭ বছর বয়সী ব্লুমবার্গ।  সাম্প্রতিক জরিপে দেখা যায় ওয়ারেন ও বার্নি স্যান্ডার্সের কারোরই ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর মতো জনপ্রিয়তা নেই।  

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিনজন রিপাবলিকানও। তবে তাদের কারও ট্রাম্পকে সরিয়ে নির্বাচনের করার সম্ভাবনা নেই বললেই চলে।

মাইকেল ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসেব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার, যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ(৩১০ কোটি)। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কোটি কোটি ডলার সহায়তা করেছেন তিনি। রাজনীতিতেও বেশ সফল ব্লুমবার্গ। তিনবার নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে