পারস্য উপকূলে আবারও ড্রোন ভূপাতিত করলো ইরান

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ২১:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:৩১
image

পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের মাহশাহার বন্দরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ’র বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে মানববিহীন এই বিমানটি সামরিক নাকি বেসামরিক তা এখনও জানা সম্ভব হয়নি।

পারস্য উপকূলে আবারও ড্রোন ভূপাতিত করলো ইরান

খবরে বলা হয়েছে,  ইরানের আকাশে একটি অজ্ঞাত ড্রোন শনাক্ত করার পর বন্দরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, 'দেশের স্পর্শকাতর এলাকায় পৌঁছানোর আগেই বিদেশি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ফোর্স সব সময় পূর্ণপ্রস্তুত রয়েছে বলেই স্পর্শকাতর এলাকায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা সম্ভব হয়।'

এর আগে গত জুনে ইরানের রেভল্যুশনারি গার্ড একটি মার্কিন গুপ্তচর ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

তিনি বলেন, ‘আমাদের সীমান্তই হচ্ছে ইরানের চরম সীমা (রেড লাইন) এবং আমরা যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাব। ইরান কোনও দেশের সঙ্গে যুদ্ধে যাবে না। তবে আমরা ইরানকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত।’

মাহশাহার হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। এখানে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ পেট্রোক্যামিকেল ইকোনোমিক জোন অবস্থিত। এর অদূরেই রয়েছে গুরুত্বপূর্ণ ইমাম খোমেনি বন্দর। অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই অঞ্চলটির নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

/এইচকে/
সম্পর্কিত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
সর্বশেষ খবর
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার