জানুয়ারিতেই রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে?

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:২১
image

আগামী বছরের জানুয়ারি মাসেই বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। নিজস্ব সূত্রের বরাতে তারা দাবি করেছে, আগামী বছর মকর সংক্রান্তি তিথি থেকেই (জানুয়ারি মাস) যেন মন্দির নির্মাণের কাজ শুরু হয় সেই লক্ষ্য সামনে রেখেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

জানুয়ারিতেই রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে?

শনিবার ভারতের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ে বাবরি মসজিদের বিরোধপূর্ণ ভূমিতে হিন্দুদের জন্য মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয় এবং সেটা তদারকির জন্য একটি ট্রাস্ট গঠনের কথা বলা হয়। এর পরিবর্তে মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্য কোনও স্থানে ৫ একর ভূমি বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রকে তিন মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। নিজস্ব সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মন্দির নির্মাণের জন্য দ্রুত ট্রাস্ট গঠন করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখেই এগোতে চাইছে  সরকার। এ নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলেরও পরামর্শ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এক ঝাঁক আমলাও সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখছেন।

এক সরকারি কর্মকর্তা আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, ‘‘এমন প্রকল্প শুরু করার জন্য সংক্রান্তি একটি শুভ দিন এবং আমরা আশা করি, তার আগেই কেন্দ্রীয় সরকার সব প্রক্রিয়া শেষ করে ফেলবে।’’

আগামী বছর মকর সংক্রান্তি পড়ছে ইংরেজির ১৫ জানুয়ারি তারিখে।

২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন রয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সে কথাও মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। তার আগেই মন্দির নির্মাণের আইনি প্রক্রিয়া এবং নির্মাণের কাজ যাতে অনেকটা এগিয়ে যায় সেই লক্ষ্যও রয়েছে তাদের।

দীর্ঘ শুনানির পর ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত প্যানেল বাবরি মসজিদের ভূমি তিন ভাগে ভাগ করে বণ্টনের আদেশ দেয়। আদালত মুসলিম ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া আর রামনালা পার্টিকে সেখানকার ২ দশমিক ৭ একর জমি সমানভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। হিন্দু-মুসলিম দুই পক্ষই সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেছিল। সেই আপিল নিষ্পত্তি করতে গিয়ে শনিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সমভাবে ভূমি-বণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম