আফগানিস্তানে বন্দি বিনিময়ে একমত সরকার ও তালেবান

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:১২

আফগানিস্তানে দেশটির  সরকার ও তালেবানের  মধ্যে বন্দি বিনিময় করা হবে। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি হয়। প্রেসিডেন্ট আশরাফ ঘানি টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিজেই একথা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পথ খুলে যাবে।

আফগানিস্তানে বন্দি বিনিময়ে একমত সরকার ও তালেবান

টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। এরই প্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে আলোচনায় ইতি টানার ঘোষণা দেন ট্রাম্প।

সর্বশেষ তালেবানের সঙ্গে করা চুক্তির আওতায় আফগান সরকার তালেবানের নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে তালেবানের কাছে হস্তান্তর করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুজন অধ্যাপককে মুক্তি দেবে তালেবান।

আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পথ তৈরির জন্য আফগান সরকার তালেবান বন্দীদেরকে বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। তালেবান বন্দীদের বিনিময়ে দুই বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুক্তি পাবেন।  

২০১৬ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে অপহরণ করে তালেবান। সম্প্রতি মার্কিন সরকার ও তালেবানের মধ্যে চলে আসা আলোচনা ভেঙে পড়ার পর আফগান সরকার ও তালেবানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হলো।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম