উত্তরাধিকার আইনের বিরুদ্ধে এক মিসরীয় নারীর লড়াই

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ২১:২০ আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২৩

মিসরের উত্তরাধিকার আইনে পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পান এক নারী। আর এই আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশটির এক নারী। গত এক বছরে তিন জন বিচারকের সামনে অর্ধেক সম্পত্তি দাবি করেছেন তিনি। ভাইও তার পক্ষে স্বাক্ষ্য দিয়েছে। তবুও দুই বিচারক তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন। এখন উচ্চ আদালতে নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন হুদা নাসারাল্লা নামের ৪০ বছর বয়সী ওই নারী। উত্তরাধিকার আইনের বিরুদ্ধে এক মিসরীয় নারীর লড়াই

কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বী হুদা নাসারাল্লার বাবা মারা যান গত বছর। উত্তরাধিকার হিসেবে তার পাশাপাশি রয়েছেন এক ভাই। বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিতে চান তারা। তাদের এই ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে মিসরের উত্তরাধিকার আইন।

ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী ভাই-বোনের দাবি প্রত্যাখ্যান করে মিসরের দুই বিচারক নাসারাল্লাকে ভাইয়ের অর্ধেক সম্পত্তি নেওয়ার অনুমতি দিয়েছে।

তবে মানবাধিকার আইনজীবী নাসারাল্লাহ এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছেন। খ্রিষ্ট ধর্মের ভিত্তিতে নিজের মামলা সাজিয়েছেন তিনি। এই ধর্মীয় বিধান অনুযায়ী ভাইয়ের সমান সম্পত্তি পাবেন তিনি। এই মাসেই উচ্চ আদালতে তিনি চূড়ান্ত রায় পাবেন বলে আশা করছেন।

হুদা নাসারাল্লাহ বলেন, ‘এটা আসলে উত্তরাধিকারের লড়াই নয়, বাবা আমাদের জন্য লাখ লাখ মিসরীয় পাউন্ড রেখে যাননি’। তিনি বলেন, ‘ভাইয়ের সমান হিসেবে বিবেচিত হতে চাওয়ার অধিকার আমার রয়েছে’।

মিসরে বসবাসরত প্রায় এক কোটি কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বীর একজন হলেন হুদা নাসারাল্লা। ইসলামি শরিয়ত অনুসরণে বানানো এক সংবিধানে পরিচালিত দেশে তাদের বাস। ২০১৮ সালের ডিসেম্বরের শুরুতে মারা যান নাসারাল্লাহর বাবা। সরকারি কেরানি হিসেবে এক সময়ে চাকরি করা এই বাবা তার দুই সন্তানের জন্য রেখে যান চার তলা একটি বাড়ি, আশেপাশে স্বল্প আয়ের কিছু জমি আর ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু অর্থ।

গত বছর তিউনিসিয়ার সরকার সমান উত্তরাধিকার আইন প্রণয়নে এক বিল আনার পর থেকেই আরব বিশ্বজুড়ে একই দাবি প্রতিধ্বনিত হতে থাকে। মুসলমান নারীবাদীরা এই বিলের প্রশংসা করেন। তবে মুসলমান ধর্মাবলম্বী সুন্নি মতালম্বী প্রতিষ্ঠান মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় এই বিলের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিল মুসলমান সমাজে অস্থিতিশীলতা তৈরি করবে।

 

/জেজে/
সম্পর্কিত
দাতাদের সহায়তার খরা, ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭
সর্বশেষ খবর
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো