দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাহিরে একটি টাউনশিপে পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়েডেলা এলাকায় এ হামলার পর রবিবার হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আট জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পানশালার বাহিরে বসে মদ পান করা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালায়। পুলিশের ধারণা, হামলাকারীদের কাছে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল। গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কয়েক জনের দেহ তল্লাশি করে মোবাইল ফোন নিয়ে যায়। এরপর দুটি অজ্ঞাত গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা নতুন নয়। গত সপ্তাহে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হন। জুনে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যার শিকার হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক
ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী