বাগদাদে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা, নিহত ৬

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:৫৭
image

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) তাহরির স্কোয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বাগদাদে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা, নিহত ৬

১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী বাগদাদের তাহরির স্কয়ার ঘিরেও অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ৩২৫ বিক্ষোভকারী।

শুক্রবারের বোমা হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী আন্দোলনের মূল কেন্দ্রস্থল হলো মধ্য বাগদাদের এই তাহরির স্কোয়ার। এর খুব কাছে আল তায়ারান স্কোয়ারের জনাকীর্ণ এলাকায় শেষ রাতে গাড়ি হামলা চালানো হয়।

/এইচকে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম